রাজবাড়ীতে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি
- Update Time : ১০:০৯:৫২ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / ৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিচার বিভাগে সরাসরি অন্তর্ভুক্তি, পৃথক সচিবালয় গঠন এবং প্রশাসনিক সুবিধা নিশ্চিত করার দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাজবাড়ী জেলা বিচার বিভাগের কর্মচারীরা।
আজ সোমবার (৫ মে) সকালে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, রাজবাড়ী শাখার উদ্যোগে জেলা আদালত প্রাঙ্গণে দুই ঘণ্টাব্যাপী এই কর্মবিরতি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একই সঙ্গে সারাদেশের অন্যান্য জেলা ও আদালতেও কর্মবিরতি পালিত হয়।
কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সৈয়দ আলী আক্কাস, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তমাল, সহসভাপতি মো. তোফাজ্জেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাবলু সরদার, প্রচার সম্পাদক মো. আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, আব্দুল আলিম, নাজির তোফাজ্জেল হোসেন, শামীম আশরাফ, আলামিন হোসেন প্রমুখ।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে বিচার বিভাগে কাজ করলেও তাদের নিয়োগ এখনও সংস্থাপন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় তারা পূর্ণাঙ্গ প্রশাসনিক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তারা দ্রুত বিচার বিভাগে সরাসরি অন্তর্ভুক্তি, পৃথক সচিবালয় গঠন, ব্লকপদ বিলুপ্তকরণ ও গ্রেড উন্নয়নসহ একাধিক দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































