পাংশায় ভেজাল গুড তৈরীর দায়ে মালিকের কারাদন্ড, কারখানা সিলগালা
- Update Time : ০৯:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ অক্টোবর ২০২২
- / ১৭৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় ভেজাল গুড তৈরীর দায়ে কারখানার মালিক শেখ আলমাছ (৫১) নামে এক ভেজাল গুড় তৈরী কারখানার মালিককে ১৫ দিনের বিনাশ্রম করাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম করাদন্ডে দন্ডিত করা হয়। আলমাছ স্থানীয় মৃত আছর উদ্দিনের ছেলে।
সেই সাথে প্রতিষ্ঠান সিলগালা করার পাশাপাশি জব্দ করা ১ শত মাটির কোলা ভর্তি প্রস্তুতকৃত ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয় এবং আনুমানিক ২ শত টিনের কৌটা বোঝাই নিষিদ্ধ ভেজাল কেমিক্যাল ধ্বংস করা হয়। পরে জব্দকৃত মালামাল স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিনের জিম্মায় প্রদান করা হয়।
বুধবার দুপুরে পাংশা মডেল থানা পুলিশের সহযোগিতায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পাংশার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































