রাজবাড়ীতে স্কুল ছাত্রীর গোসলের ভিডিও ধারন, যুবক গ্রেপ্তার
- Update Time : ১০:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৩৬৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মোবাইল ফোনে সপ্তম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর গোসলের নগ্ন ছবি ও ভিডিও ধারন করে হুমকী দেওয়ার অভিযোগে মোঃ সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সে রাজবাড়ী সদর থানার রামকান্তপুর চর পাড়ার মোঃ শাজাহান মোল্লার ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, সপ্তম শ্রেণীর এক ছাত্রীর গোসলের ছবি ও ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারন করে এবং তাকে কু-প্রস্তাব দেয় মোঃ সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লা। তার কু-প্রস্তাবে রাজি না হলে নগ্ন ছবি ও ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। তার কু-প্রস্তাবে রাজি না হয়ে তার মা-বাবার কাছে ঘটনার বিষয়টি জানালে তার মা রাজবাড়ী থানায় মোঃ সাজেদুল ইসলাম সাচ্চু মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি পর্নোগ্রাফি মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী থানার এসআই মোঃ মাহবুব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেন। দুপুরে তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































