রাজবাড়ীর শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
- Update Time : ০৫:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেয়া হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলার সদস্য আজম আলী মন্ডল।
স্বাগত বক্তৃতা করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী পৌরসভার প্যানেল মেয়র ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর নির্মল কৃষ্ণ চক্রবর্তী শেখর, জেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি সাংবাদিক লিটন চক্রবর্তী, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি গোলাম মওলা টোকন, সাবেক সভাপতি দাউদ আলী মোল্লা। অনুষ্ঠান সঞ্চলায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা মিতা ও নাসরিন সুলতানা।
পরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চুতুর্থ ও পঞ্চম শ্রেণীর বিগত জানুয়ারী মাসের পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার স্বরুপ শিক্ষাউপকরণ তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































