ব্রেকিং নিউজঃ
বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ সহ ৫ জনের বিরুদ্ধে রাজবাড়ীর আদালতে আরেকটি মামলা
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৪:১৯:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ৩১৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে প্রধান আসামীসহ ৫ জনের নামে উল্লেখ এবং ৪০/৫০ জনকে অজ্ঞাত আসামী করে রাজবাড়ীতে আরও একটি মামলা দায়ের হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ীর ২নং আমলী আদালতে মামলাটি করেন পাংশা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন বিশ্বাস।
মামলার আসামীরা হলো, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবু সাঈদ চাঁদ, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাবেক এমপি এ্যাডঃ নাদিম মোস্তফা ।
রাজবাড়ী আদালতের সহকারী কৌসুলি (জিপি) আনোয়ার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীকে কুটক্তির ঘটনায় বিজ্ঞ আদালতে একটি অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও শুনানি হয় নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
শ্রীপুর স: প্রা: বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
১১৯৩


































































































