বরিশালে রাজবাড়ীর সাবেক ডিসি-ময়মনসিংহে রাজবাড়ীর কন্যা হলেন নতুন বিভাগীয় কমিশনার
- Update Time : ১১:০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ৩৪২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বরিশাল ও ময়মনসিংহে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২ জুলাই) তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জানাগেছে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ও রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মো. শওকত আলী বরিশালের বিভাগীয় কমিশনার এবং পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও রাজবাড়ীর পাংশার মেয়ে উম্মে সালমা তানজিয়াকে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উম্মে সালমা রাজবাড়ীর জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজের বোন।
দু’জনকেই রাজবাড়ীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাজবাড়ী বার্তা ডট কম-এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এদিকে, রবিবার রাতে রাজবাড়ী বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ও রাজবাড়ীর সাবেক জেলা প্রশাসক মো. শওকত আলী জানিয়েছেন, তিনি রাজবাড়ী জেলা বাসীর কাছে কৃতজ্ঞ। বরিশালের বিভাগীয় কমিশনার হিসেবে ঘোষনা আসার পর থেকেই তিনি রাজবাড়ীর বাসিন্দাদের কাছ থেকে অনেক শুভেচ্ছা পেয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































