রাজবাড়ীতে ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উদ্বোধন
- Update Time : ১০:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩
- / ২৫৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার ১ লক্ষ ৮৫ হাজার শিশুদের কৃমি নিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর লক্ষ্যকে সামনে রেখে ১৯ মার্চ-২০২৩ হতে সপ্তাহ ব্যাপী পালিত হচ্ছে ২৭ তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ।
জেলা শহরের অঙ্কুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃমি নিয়ন্ত্রক ওষুধ খাওয়ানোর মাধ্যমে সপ্তাহব্যাপী চলমান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
জেলার সম্মানিত সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ইকবাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, জেলা স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































