৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে রাজবাড়ীতে মহিলা পরিষদের স্মারকলিপি প্রদান
- Update Time : ০৬:২৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
- / ২০০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার প্রতিবাদে এবং ধর্ষণের চেষ্টাকারী অসিত কুমার সরকার (৪৮)-এর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখা ও লিগ্যাল এইড সম্পাদক রেহেনা পরভীন সালমা স্বাক্ষরিত স্মারকলিপি প্রদান করা হয়।
জানাগেছে, বড়ই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে রাজবাড়ীতে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় অসিত কুমার সরকার (৪৮) নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার ওই শিশুর মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আটককৃত অসিত কুমার পাঁচুরিয়ার মুকুন্দিয়া হায়দারপুরের রঞ্জিৎ সরকারের ছেলে।
মামলা সুত্রে জানাযায়, আসামী অসিত কুমার সরকার গত ১৫ ফেব্রুয়ারী দুপুরে শিশুটির বাড়ীতে কেউ না থাকায় সুযোগে প্রবেশ করে। ওই সময় বড়ই খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অসিত কুমার তার নিজ বাড়ীতে নিয়ে যায় শিশুটিকে। বাড়ীর বসতঘরে নিয়ে বিবস্ত্র করে শিশুটিকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ওই সময় শিশুটির মা তার মেয়েকে না পেয়ে খুজতে খুজতে অসিত কুমারের বাড়ীতে গিয়ে ধর্ষণ চেষ্টার দৃশ্য দেখতে পায়। ওই সময় তিনি ডাক চিৎকার করলে অসিত কুমার দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে শিশুটির মা অসিত কুমার সরকারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন জানান, মামলা দায়েরের পর পরই পুলিশ অভিযান চালিয়ে অসিত সরকারকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করেছে এবং দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































