রাজবাড়ীতে আ’লীগের উদ্যোগে শেখ কামালের জন্মবার্ষিকী পালন
- Update Time : ০৯:২২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২
- / ১৪৭ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিকালে জেলা অাওয়ামী লীগের অায়োজনে দলীয় কার্যালয়ে এ অালোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে জেলা অাওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ অাসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা অাওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ অাসনের সংসদ সদস্য কাজী কেরামত অালী, সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফকির অাব্দুল জব্বার, যুগ্ম অাহ্বায়ক শেখ সোহেল রানা টিপু,
সাবেক সহ-সভাপতি গণেশ নারায়ন চৌধুরী, হেদায়েত অালী সোহরাব, মোঃ ফকরুজ্জামান মুকুট, সাংগঠনিক সস্পাদক অসীম কুমার পাল, উপ প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার অামজাদ হোসেন, সদস্য অাব্দুস সালাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি মীর মাহফুজা খাতুন মলি, সদর উপজেলা অাওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ মোঃ ওহিদুজ্জামান, পৌর অাওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা যুবলীগের যুগ্ম অাহ্বায়ক অাবুল হোসেন শিকদার।
অালোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































