রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু
- Update Time : ১০:২৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
- / ৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী জেলা কারাগারে অবস্থানরত হত্যা, অস্ত্র ও মারামারিসহ সাতটি মামলার আসামি হাজতি তুষার বিশ্বাসের (৪৪) মৃত্যু হয়েছে।
তুষার বিশ্বাস রাজবাড়ীর পাংশা উপজেলার নওরাবণগ্রামের নতুনপাড়া এলাকার বাসিন্দা এবং শ্বাশধর বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে বাথরুম থেকে ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তুষার বিশ্বাস। তাৎক্ষণিকভাবে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা ৪০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলার আরও জানান, আইনানুগ প্রক্রিয়া অনুযায়ী সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্ত শেষে বিকেল ৪টা ৪৫ মিনিটে তুষার বিশ্বাসের মরদেহ তাঁর ছোট ভাই লিটন বিশ্বাসসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































