রাজবাড়ীতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ভন্ড সাধক গ্রেপ্তার
- Update Time : ০৩:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- / ১৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীতে রাস্তা থেকে ধরে নিয়ে এবার ৫৫ বছর বয়সী মানুষিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ করা অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আজ শনিবার (১৮ জুলাই) সকালে মোঃ মোবারক শেখ (৫৭) নামে কথিত এক সাধককে পুলিশ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। মোবারক রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের পশ্চিম মূলঘর গ্রামের মৃত ইসলাম শেখের ছেলে। এ ঘটনায় ওই নারীর বড় ভাই বাদী হয়ে মোঃ মোবারক শেখকে একমাত্র আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বাদী জানান, তার মানুষিক প্রতিবন্ধ বোন ছোট ভাইয়ের বাড়ী থেকে তাদের বাড়ীতে ফিরছিলো। গত শুক্রবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে কথিত সাধক মোঃ মোবারক শেখ তার বাড়ীর সামনের রাস্তা থেকে বোনের মুখ চেপে ধরে নিজ ঘরে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের পর বোনকে বাড়ীতে পাছিয়ে দেয়। তার বোন বাড়ীতে এসে কান্নাকাটি করে। এক পর্যায়ে সে জানায় লম্পট মোঃ মোবারক শেখ তাকে ধর্ষণ করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মোঃ সোহানুর রহমান রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, মোঃ মোবারক শেখ তার নিজ ঘরে নানা রকম সাধনা করে থাকে। সেই সাথে বাড়ীর সামনের রাস্তা দিয়ে কোন স্কুল ছাত্রী বা মহিলা যাওয়া আসা করলেই অশ্লিল অঙ্গভঙ্গি করে। ফলে এলাকায় তার কুখ্যাতি রয়েছে। তাছাড়া প্রতিবন্ধী নারীর ভাইয়ের দায়ের করা ধর্ষণ মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। শনিবার রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ওই নারীর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়









































































































