রাজবাড়ীর চন্দনীতে সড়ক দুর্ঘটনায় ট্রাক হেলপার নিহত
- Update Time : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / ৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ পাহার (২৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন।
নিহত বিদ্যুৎ পাহার নওগাঁ জেলার বদলগাছী উপজেলার সোনাপাড়া গ্রামের সুনীল পাহারের ছেলে।
পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আল মামুন রাজবাড়ী বার্তা ডট কমকে জানান, আজ সোমবার (১৩ জুলাই) ভোররাতে কুষ্টিয়া থেকে আসা একটি আলুবোঝাই ট্রাক চন্দনী বাজার সংলগ্ন এলাকায় বিকল হয়ে যায়। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে মেরামতের অপেক্ষায় ছিল। এ সময় একই দিক থেকে রাজবাড়ীগামী চাউলবোঝাই অপর একটি ট্রাক এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা আলুবোঝাই ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে আলুবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় চাউলবোঝাই ট্রাকের হেলপার বিদ্যুৎ পাহার ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































