রাজবাড়ী সুইমিংপুল চালুর উদ্যোগ, পরিদর্শনে সংস্কৃতি প্রতিমন্ত্রী খৈয়ম
- Update Time : ১১:৩৬:১৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
দীর্ঘদিন বন্ধ থাকা রাজবাড়ী সুইমিংপুল চালুর উদ্যোগ নিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ লক্ষ্যে তিনি রোববার (১৯ জুলাই) বিকেলে জেলা শহরের পুলিশ লাইন সংলগ্ন রাজবাড়ী সুইমিংপুল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজবাড়ী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপমা রায়, রাজবাড়ী জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আন্তরিকভাবে সুইমিংপুলটি চালুর উদ্যোগ নিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার ও আনুষঙ্গিক কাজ শেষে এটি দ্রুত চালুর বিষয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
সুইমিংপুলটি চালু হলে রাজবাড়ীর সাঁতারপ্রেমী, ক্রীড়াবিদ ও নতুন প্রজন্মের খেলোয়াড়দের অনুশীলনের সুযোগ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































