গোয়ালন্দের ইউএনও সাথী দাসের বদলির আদেশ, নতুন কর্মস্থল খুলনা বিভাগ
- Update Time : ১১:৩০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / ৫৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসের বদলির আদেশ জারি করেছে সরকার। তাঁকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ১৬ জুলাই জারি করা এক প্রজ্ঞাপনে গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাসকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সাথী দাস ২০২৫ সালের ৩০ অক্টোবর গোয়ালন্দ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে তিনি পদ্মা নদীর ভাঙন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ, সরকারি জমি উদ্ধার, অবৈধ দখল উচ্ছেদ, মাদক ও নিষিদ্ধ জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তদারকি এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর প্রশাসনিক কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ইউএনও সাথী দাসের বদলির খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দায়িত্ব পালনকালে নেওয়া বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ ও জনমুখী কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের কাছে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
তবে গোয়ালন্দ উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো সরকারিভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































