পাংশায় দরপত্র ক্রয়কে কেন্দ্র করে যুবকের পায়ের রগ কর্তনের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
- Update Time : ০৮:৫৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
- / ২৯৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
r\রাজবাড়ীর পাংশা উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রায় কোটি টাকার দরপত্র ক্রয়ে বাঁধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগের অংশ হিসেবে গত বৃহস্পতিবার দরপত্র কিনতে যাওয়া হৃদয় মীর (২৭) নামে যুবলীগের একজন কর্মীর বাম পায়ের রগ কর্তনসহ মাথা কুপিয়ে মারাতœক ভাবে জখম করা হয়েছে। এ ঘটনায় শনিবার আহত হৃদয়ের মা বাদী হয়ে ১০ জনকে চিহ্নিত করে এবং অজ্ঞাত পরিচয়ের ৮/১০কে আসামি করে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার ৩নং আসামি ও পাংশা পৌরসভার বড়গাছি গ্রামের সালাম সরদারের ছেলে শরিফ সরদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত হৃদয় জেলার পাংশা উপজেলা শহরের নারায়নপুর গ্রামের রহমান মীরের ছেলে।
অন্যান্য আসামিরা হলো, জেলার কালুখালী উপজেলার উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও জেলার পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত খলিল ড্রাইভারের ছেলে মনোয়ার হোসেন জনি, আরিফ, শরিফ, নাজমুল সিকদার, টোকন, রকি সিকদার, সাকিব, পিয়াল, মোহম্মদ আলী ও রফিক।
আহত হৃদয় জানিয়েছেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের দরপত্র ক্রয় নিয়ে তার সাথে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পাংশা উপজেলা যুব লীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন বিশ^াস এবং পাংশা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মারুফের বিরোধ হয়। ওই বিরোধের অংশ হিসেবে তিনি গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে পাংশা উপজেলা পরিষদের ত্রাণ শাখায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ইটের রাস্তা নির্মাণের দরপত্র তিনি কিনতে যান। তবে সেখানে থাকা আসামিরা তাকে ওই দরপত্র ক্রয়ে বাঁধা প্রদান করে এবং উপজেলা পরিষদের ক্যাম্পসের মধ্যেই তার বাম পায়ের গোরালির রগ কাটে, মাথা কুপিয়ে জখম করার পাশাপাশি দাঁত ভেঙ্গে ফেলা হয়। তাকে মারাতœক আহত অবস্থায় প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে ওই হাসপাতালেই সে চিকিৎসাধিন রয়েছে।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, পাংশা উপজেলা পরিষদের ত্রাণ শাখায় দরপত্র বিক্রির বিষয়টি তাদের অবহিত করা হয়নি। অবহিত করা হলে উপজেলা পরিষদের মধ্যে এ ধরণের ঘটনা ঘটতো না। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে এবং একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী জানিয়েছেন, উপজেলা ক্যাম্পসের মধ্যে এই ঘটনা ঘটেনি। দরপত্র ক্রয় সংক্রান্ত ঘটনায় হৃদয় নামক একজন যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































