কাজী কেরামত আলীকে রাজবাড়ী পৌরসভার ৮ নং ওয়ার্ডের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান
- Update Time : ০৯:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষষ্ঠ বারের মত রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, সবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। এতো আনন্দিত রাজবাড়ী জেলা সদর ও জেলার গোয়ালন্দ উপজেলা এলাকার বাসিন্দারা। যার অংশ হিসেবে আজ শনিবার সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভার ৮নং ওয়ার্ডের জনসাধারণে পক্ষ থেকে কাজী কেরামত আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের নেতা ও স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান, রাজবাড়ী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হান্নান মোল্লা, রাজবাড়ী ব্যাপ্টিস্ট চার্চের পালক জেমস হালদারসহ ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা-কর্মীরা। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধিত করা হয়।
নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আপনারা ভোট দিয়ে নৌকা বিজয়ী করেছেন এবং প্রধান মন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। আমার দায়িত্ব আপনাদের সেবা দেয়া, বিপদে আপদে পাশে থাকা।
তিনি আরো বলেন, রেলপথ মন্ত্রী হয়েছেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জিল্লুল হাকিম। ফলে যারা রেলওয়ের জমিতে বসবাস করছেন, তাদের পুনঃবাসিত করার আগ পর্যন্ত যাতে উচ্ছেদ না হন, সে বিষয়টি আলোচনা করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































