ঈদ যাত্রায় রাজবাড়ীর মহাসড়কে বেড়েছে অবৈধ যানের দৌড়াত্ব
- Update Time : ০৮:৪৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ৬২ Time View
রাজবাড়ী প্রতিনিধি ঃ ঈদ মানে অানন্দ, ঈদ মানে খুশি। তাই প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকা ছেড়ে দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে বাড়ী ফিরছে হাজারো মানুষ।
ঈদ দিন যতই ঘনিয়ে অাসছে, ততই ঘরমূখো মানুষের চাপ বাড়ছে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া লঞ্চ ও ফেরি ঘাটে। সেই সুযোগ নিচ্ছেন অবৈধ যানবাহনের চালকরা। যে কারণে ঈদে ঘরমূখো মানুষের গন্তব্যে পৌছে দিতে রাজবাড়ীর মহাসড়কে বেড়েছে অবৈধ যানবাহনের দৌড়াত্ব। ফলে বাড়তি অায়ের অাশায় মহাসড়কে এসব যানবাহন এলোমেলো ভাবে দ্রুত গতিতে চলাচল করছে। যে কারণে মাঝে মধ্যে ঘটছে দূর্ঘটনা।
এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে দৌলতদিয়া প্রান্তে অাসা ঘরমূখো মানুষের প্রায় ৫০ শতাংশ এক প্রকার জিম্মি হয়েই উপায়ন্ত না পেয়ে অতিরিক্ত প্রায় দুই থেকে তিন গুন বেশি ভাড়া দিয়ে এসব যানে চেপেই বাড়ীতে ফিরছে। গত কয়েকদিনের ঈদ যাত্রায় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক সহ অাঞ্চলিক সড়কে থ্রি হুইলার (মাহেন্দ্রা), নসিমন, ইজিবাইকের দৌড়াত্ব বেড়েছে। জনস্রুতি রয়েছে হাইওয়ে পুলিশকে ম্যানেজ করেই চলে মাহেন্দ্রা চালকরা।
রোববার সকালে দৌলতদিয়া বাস টার্মিনাল সহ ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘরমুখো যাত্রীরা অনেকে ঘাটে নেমে টার্মিনাল এলাকায় অাসছেন। সেখানে দাঁড়িয়ে থাকা অবৈধ যান মাহেন্দ্রা, নসিমন, ইজিবাইকের চালকরা বিভিন্ন গন্তব্যে যেতে যাত্রীদের ডাকছেন। তবে প্রতিটি যানেই স্বাভাবিক সময়ের ভাড়ার চেয়ে প্রায় দুই থেকে তিন গুন বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। এসব যানবাহন গুলো রাজবাড়ী, পাংশা, কুষ্টিয়া, ফরিদপুর সহ বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন। এবং প্রকাশে বাড়তি ভাড়া অাদায় হলেও নেই প্রশাসনের তেমন কোন তৎপরতা। যদিও টার্মিনাল এলাকায় যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিতে বিরত থাকতে মাইকে প্রচারনা চালাতে দেখা গেছে।
ফরিদপুর গামী যাত্রী ফরহাদ, অালিমউদ্দিন বলেন, ঈদে বাড়ী যাচ্ছেন। এ জন্য খুব ভাল লাগছে। কিন্তু প্রতিটি জায়গায় ভাড়া বেশি। ঢাকা থেকে তারা ভেঙ্গে ভেঙ্গে অাসছেন। তবে দৌলতদিয়ায় ভাড়া অারও বেশি। ৫০ টাকার ভাড়া চাইছে দেড় থেকে ২শ টাকা। যেহেতু ঈদ, তাই কমবেশি করে যাচ্ছেন। তবে সড়কে অনেক অবৈধ যানবাহন। এবং সব গুলো দ্রুত গতিতে চলাচল করছে। যার কারণে তাদের ভয়ও লাগে।
মাগুরা গামী যাত্রী রবিউল বলেন, বাসে ভাড়া বেশি এবং সিটও পাচ্ছেন না। যে কারণে বাড়তি ভাড়া দিয়ে ঝুকি নিয়ে মাহেন্দ্রায় যাচ্ছেন। এখানে তো প্রচুর পরিমানে মাহেন্দ্রা ও ইজিবাইক। বাস না পেয়ে অনেক যাত্রী মাহেন্দ্রা, ইজিবাইকে যাচ্ছেন। সড়কে দূর্ঘটনার ঝুকি কমাতে এসব যানবাহনের জন্য অালাদা লেন করলে ভাল হয়।
ফরিদপুর গামী ইজিবাইক চালক শহিদুল ইসলাম বলেন, বাসে কাছের যাত্রীদের ওঠাচ্ছে না। যে কারণে তারা মহাসড়ক ও অাঞ্চলিক সড়ক হয়ে যাত্রীদের নিয়ে অাসা-যাওয়া করছেন। যাত্রীদের চাপ বেশি, তাই ভাড়াও একটু বেশি নিচ্ছেন। ফরিদপুরের ভাড়া নিচ্ছেন দেড়শ টাকা।
মাহেন্দ্রা চালকরা বলেন, মহাসড়কে চলাচলে হাইওয়ে পুলিশ অনেক সমস্যা করে। তবে যারা পুলিশকে টাকা দেয়, তাদের মহাসড়কে চলতে কোন সমস্যা হয় না। ঈদের বাজার তাই ঝুকি নিয়ে যাত্রীদের অানা নেওয়া করছেন। তারপরও অনেক সময় ধরে বসে পুলিশ।
অাহলাদী পুর হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, তারা নিয়মিত মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন। গত এক মাসে ৩৮২ টি মামলা দিয়েছেন। এবং অভিযান অব্যাহত অাছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































