ব্রেকিং নিউজঃ
হরতালের সমর্থনে টায়ারে আগুন দেয়ার অভিযোগে রাজবাড়ীর ছাত্র দল নেতা রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩
- / ১৭৪৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
হরতালের সমর্থনে টায়ারে আগুন দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার সন্দেহজনক আসামি হিসেবে রাজবাড়ী জেলা ছাত্র দলের যুগ্ন-আহবায়ক রাসেল শেখ (২৮) কে পুলিশ গ্রেপ্তার করেছে। রাসেল রাজবাড়ী সদর উপজেলার পাকুরিকান্দা গ্রামের মজিবর রহমান শেখের ছেলে।
রাজবাড়ী থানার এসআই কামরুল আহম্মেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১০টার দিকে পাকুরিকান্দা এলাকা থেকে রাসেলকে গ্রেপ্তার করা হয়। তাকে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
তিনি আরো বলেন, বিএনপি ঘোষিত হরতাল কর্মসূচী চলাকালে গত ২২ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাগমারা এলাকায় টায়ারে আগুন দিয়ে যান চলাচলের প্রতিবন্ধীকরা সৃষ্টি করে ১শত থেকে ১১৫ জন বিএনপির নেতা কর্মী। সে সময় পুলিশ উপস্থিত হলে মিছিলকারীরা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































