রাজবাড়ী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হকের প্রচার মাইক ভাংচুর ও মারধরের অভিযোগ
- Update Time : ১০:৩৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩
- / ৩৬০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাংচুর ও কর্মীকে মারধরের ঘটনায় এক ইউপি চেয়ারম্যানের দেহরক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী নূরে আলম সিদ্দিকী হক জানিয়েছেন, বুধবার দুপুর ২ টার দিকে রাজবাড়ী-২ আসনের পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে অটোযোগে তার ঈগল প্রতীকের প্রচারণা চালানোর সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ^াস ও তার দেহরক্ষী রোমান সহ কয়েকজন প্রচার কাজে বাধা দেয়। এক পর্যায়ে ইউপি চেয়ারম্যান মুনা বিশ^াস স্বতন্ত্র প্রার্থীর প্রচারণার কাজে নিয়োজিত অটো চালক রাসেলের গলা চেপে ধরে। এসময় চেয়ারম্যানের দেহরক্ষীসহ অন্যরা প্রচারকাজে নিয়োজিত অপর ২ সমর্থক তানজীম ও তাওহীদকে মারধর করে এবং পোষ্টার কেড়ে নেয়। এ ঘটনার কিছু সময় পূর্বে একই ইউনিয়নের আন্দুলিয়া এলাকায় তার (স্বতন্ত্র প্রার্থী নূরে আলম সিদ্দিকী হকের) প্রচার কাজে নিয়োজিত ভ্যান চালক আক্কাছকে মারধর ও পোস্টার কেড়ে নেয়।
এ খবর পেয়ে ঘটনার পর পরই পাংশা থানা পুলিশ পাট্রা ইউপির বাহের মোড় এলাকায় অভিযান চালিয়ে পাট্রা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ^াসের দেহরক্ষী রোমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রোমানের পিতার নাম সাইদুল ইসলাম। তার বাড়ী পাট্রা ইউপির মাজাইল গ্রামে।
পাট্রা ইউপি চেয়ারম্যান আব্দুর রব মুনা বিশ^াসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার, ঘটনার সত্যতা স্বীকার করেছেন। একই সাথে জানিয়েছেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে রোমানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রার্থীর পক্ষে পরবর্তীতে লিখিত অভিযোগ দায়ের করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































