রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন : প্রার্থীতা প্রত্যাহার করলেন বিএনপি নেতা এ্যাড: মনি
- Update Time : ১০:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ২৩২ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২১ মে আসন্ন সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদ থকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন রাজবাড়ী জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র যুগ্ন আহব্বায়ক এ্যাডভোকেট মোহাম্মদ নেকবর হোসেন মনি।
সোমবার দুপুরে জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ামের বাসভবনে প্রেস ব্রিফিং করে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষনা দেন। এবার উপজেলা পরিষদ নির্বাচনে কোন দলীয় মনেনয়ন বা সমর্থ না থাকলেও জাতীয়তাবাদী দলের পদ থাকায় কেন্দ্রিয় সিদ্ধান্তের ভিত্তিতে তাকে প্রার্থিতা প্রত্যাহার করতে হয়।
দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যা প্রার্থী হয়েছিলেন।কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে সুষ্ঠু, নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের কাঙ্খিত পরিবেশ পরিস্থিতি এখনো তৈরী না হওয়ায় এই সরকারের অধীনে যেকোন নির্বাচন অংশগ্রহন করা আত্মহত্যার শামিল বলে মনে করেন। তাই তিনি তার বিচক্ষনতা ও দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
সারাদেশে বিএনপি কেন্দ্রিয়ভাবে পাতানো ও প্রহসনের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করেছে।তাই তিনি তার দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য ও সম্মান প্রদর্শন করে সোমবার প্রেস বিফ্রিং করে ডার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। সেই সাথে হারানো গনতন্ত্র পূনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার পূন প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত রাজ পথে সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান।
প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, জেলা যুব দলের সাবেক আহব্বায়ক নঈম আনসারী, বিএনপু নেতা গাজী আহসান হাবিব, সাবেক জেলা বিএনপির দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































