রাজবাড়ী ল’ ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- Update Time : ১০:৫৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“ন্যায় বিচার ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ল’ফোরাম রাজবাড়ীর প্রচেষ্টা” শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী ল’ ফোরামের উদ্যোগে ঈদ পুনর্মিলনী, কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এসএম কুদ্দুস জামান।
রাজবাড়ী ল’ ফোরামের সভাপতি সাকিব আহম্মেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকরাম হোসেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী গরিব নেওয়াজ, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (ড্রিফটিং) এসএম সাফায়েত হোসেন সবুজ, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ সাইফুজ্জামান তুহিন, চুয়াডাঙ্গার যুগ্ম জেলা ও দায়রা জজ শেখ ওয়াসিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবু রাসেল, রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মহসিন হাসান, রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ। এর আগে জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। সেই সাথে আগত অতিথিদের মাঝে ক্রেস্ট বিতরণ এবং উত্তরীয় পড়িয়ে দেয়া হয়।
অপর দিকে, এ অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাডঃ জোবায়দা পারভীন, ফ্রেন্ডর্স নীটওয়্যার এন্ড এক্সসরিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইমরান আলী, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক, দিনাজপুরের গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিরাজুল ইসলাম রাসেল, নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দীন, সংগঠনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ইসরাইল হুসাইন, সাধারণ সম্পাদক জিসানুল হাসান বর্ষণ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মেহরিন জামান মৌ এবং নিলঞ্জন ভৌমিক নীল।
এছাড়া, সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীরা মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত সকলের মন জুগিয়ে নেয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রাজবাড়ী ল’ ফোরামের সামাজিক উদ্যোগ এবং আইনজীবী সমাজের অবদান নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন এবং সংগঠনের উন্নতির জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































