রাজবাড়ীতে আজ এনসিপি’র জুলাই পদযাত্রা, চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি
- Update Time : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
- / ৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বিপ্লবী ছাত্রজনতার রক্তস্নাত “চব্বিশের গণ-অভ্যুত্থান”-এর বার্ষিকী উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি আয়োজিত মাসব্যাপী “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৩টায় রাজবাড়ী জেলা শহরের রেল গেইট শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক পথসভা অনুষ্ঠিত হতে হবে।
এ লক্ষে বৃহস্পতিবার ভোর থেকে মঞ্চ তৈরীর কাজ শুরু করা হয়েছে। সেই সাথে শহরের বড়পুল থেকে ১নং রেলগেট পর্যন্ত বিলবোর্ড, প্লাকার্ডে ছেয়ে ফেলা হয়েছে। শহর জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোদার করা হয়েছে। সভামঞ্চ এলাকায় জেলা পুলিশসহ সাদাপোশাকের আইনশৃঙখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। যদিও এ কর্মসূচী বাস্তবায়নের লক্ষে জেলা এনসিপি’র পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। ওই সংবাদ সম্মেলনে এ কর্মসূচী বাস্তবায়ন করতে সকাল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
জানাগেছে, পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জুলাই গণ-অভ্যুত্থানের এক দফার ঘোষক ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন এনসিপির সংগ্রামী সদস্য সচিব জননেতা আখতার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন: এনসিপির দক্ষিণ অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির মূখ্য সমন্বয়কারী নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও রাজবাড়ীর পুত্রবধু ডা. তাসনীম জারা ও ডা. তাজনুভা জাবীন, দক্ষিণ অঞ্চলের সংগঠক মো. আতাউল্লাহসহ কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ।
জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “চব্বিশের জুলাই বিপ্লবের চেতনায় গণমানুষের স্বপ্নের বৈষম্যহীন গণতান্ত্রিক নতুন বাংলাদেশ বিনির্মাণে পথসভা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সকল স্তরের নাগরিকদের স্ব-বান্ধব উপস্থিতি, মতামত ও সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করবে।”
এনসিপির কেন্দ্রীয় কমিটির রাজবাড়ী জেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল এক যুক্ত বিবৃতিতে সবাইকে এই গণতান্ত্রিক আয়োজন সফল করার আহ্বান জানিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































