মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড পেলেন জাহাঙ্গীর হোসেন
- Update Time : ১০:৩০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
- / ৬৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” পেয়েছেন দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনসহ ৬ জন সংবাদকর্মী। জেলার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী অনলাইন প্লাটফর্ম “রাজবাড়ী সার্কেল” এই মিডিয়া অ্যাওয়ার্ডের আয়োজন করে। এ আয়োজন জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য প্রথম। ইতোপূর্বে জেলার সাংবাদিকদের নিয়ে এ ধরণের কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেনি কোন প্রতিষ্ঠান।
“মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড-২০২২” আরো যারা পেয়েছেন, তারা হলো : প্রথম আলোর গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি রাশেদুল হক রায়হান, বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশিষ বিশ্বাস, বার্তা ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি সোহেল মিয়া, জি টিভির রাজবাড়ী প্রতিনিধি আশিকুর রহমান ও আজকের পত্রিকার’র পাংশা প্রতিনিধি শামীম হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী পৌরসভায় রজনীগন্ধা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এটিএম রফিকুল ইসলাম, মোঃ সানাউল্লাহ, এম দেলোয়ার হোসেন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন ও এম মনিরুজ্জামানসহ ৬ জন প্রবীণ সাংবাদিক এবং মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সার্কেল ফাউন্ডেশনের বিচারকমন্ডলীর বিচারের ভিত্তিতে অংশ নেয়া ৬০ জন সাংবাদিকের মধ্যে বাছাইকৃত ১৮ জন ও সেরা ৬জনকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক ফকির আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিন, রাজবাড়ী সার্কেলের প্রধান উপদেষ্টা আকবর খান, প্রতিষ্ঠাতা শামস্ সোহাগ, পরিচালক তাইফুর রহমান তুষারসহ অন্যান্যরা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ আগষ্ট দৈনিক কালের কণ্ঠোর ১৭ পাতায় প্রকাশিত “শিক্ষায় দুরবস্থা, কিন্ডার গার্ডেন মালিক এখন মুদি দোকানী” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের জন্য এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
রাজবাড়ী সার্কেল আয়োজিত রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের সম্মানে মানুষের জন্য সাংবাদিকতা অ্যাওয়ার্ড ২০২২।
যারা পেলেন তাদের বিস্তারিত
এম রাশেদুল হক রায়হান
প্রথম আলো, প্রতিনিধি, গোয়ালন্দ, রাজবাড়ী।
নিউজ শিরোনাম ও লিংক:
ব্যস্ত ঘাট কি সুদূর অতীত হবে?
জাহাঙ্গীর হোসেন
দৈনিক কালের কণ্ঠ, জেলা প্রতিনিধি, রাজবাড়ী।
নিউজ শিরোনাম ও লিংক:
শিক্ষায় দুরবস্থা, কিন্ডারগার্টেন মালিক এখন মুদি দোকানি। https://drive.google.com/…/1oTcdcnzQZjyIHE1KbnpeAo…/view
মোহাম্মাদ সোহেল মিয়া
বার্তা২৪.কম, স্টাফ করেসপন্ডেন্ট, রাজবাড়ী
নিউজ শিরোনাম ও লিংক:
ভাঙা স্কুল দেখে নির্বাক পারভেজ!
মো. আশিকুর রহমান
সারাবাংলা.নেট, রাজবাড়ী ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
নিউজ শিরোনাম ও লিংক:
সোলায়মান থেকে ডা. মোস্তফা সরোয়ার, নাম বদলেই চক্ষু চিকিৎসক!
দেবাশীষ বিশ্বাস
বাংলাদেশ প্রতিদিন। রাজবাড়ী প্রতিনিধি।
নিউজ শিরোনাম ও লিংক:
মো. শামীম হোসেন
দৈনিক আজকের পত্রিকা ও দৈনিক মাতৃকণ্ঠ, উপজেলা প্রতিনিধি পাংশা।
নিউজ শিরোনাম ও লিংক:
২০ বছর ধরে দুর্ভোগের জীবন পৌরবাসীর
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































