দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ঈদের আগে ও পরে দশ দিন পন্যবাহী ট্রাক চলাচল বন্ধ
- Update Time : ০৫:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আর মাত্র ৬দিন বাকি। এরই মধ্যে ঘর মুখী মানুষ ঘরে ফিরতে শুরু করেছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে। ২১ জেলার মানুষ ও যানবাহন পারাপারে ঈদের আগে ঘরে ফেরা মানুষের জন্যে ভোগান্তি রোধে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়ার কথা থাকলেও এ ঈদে তেমন কোন প্রস্তুতি দেখা যায়নি। ফেরি বাড়ানো ও ফেরি ঘাটের সংখ্যা বাড়ানোর কথা থাকলেও এখনও এর কোনটিই বাড়াতে পারেনি বিআইডব্লিউটিসি ও টিএ কতৃপক্ষ। বরং যান্ত্রিক ত্র্রুটির কারনে আরো দুটি ফেরি মেরামতে পাঠানো হয়েছে।
২১ টি ফেরি চলাচলের ঘোষনা দেওয়া হলেও দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আরো দুটি ফেরি কমে বর্তমানে ১৭ টি চলাচল করছে।এর মধ্যে দুটি টানা ফেরি বিকেলের পর থেকে বন্ধ রাখা হয়। রাতে ১৫টি ফেরি দিয়ে পারাপার করা হয় যানবাহন। এমনিতেই ঈদের আগে যানবাহনের চাপ কয়েকগুন বেড়ে যায় তার পর আবার ফেরির সংখ্যা রয়েছে কম।
এদিকে ঈদের পাঁচদিন আগে পাঁচ দিন ও পরে পন্যবাহী ট্রাক বন্ধের ঘোষনা থাকার কারনে কয়েকদিন ধরে দৌলতদিয়া ও পাটুরিয়ার উভয় মহাসড়কে ফেরি পার হতে ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। তবে বুধবার দুপুরের পর থেকে যানবাহণের চাপ কমে গেছে।
ঘাট কতৃপক্ষ জানান, ঈদের আগে ও পরের ১০ দিন পন্যবাহী ট্রাকের পারাপার বন্ধের কারনে ফেরি ঘাটে ট্রাকের সংখ্যা বেড়েছিলো। তবে বৃহম্পতিবার থেকে পন্যবাহি ট্রাক পারাপার বন্ধের ঘোষনা দেয়া হয়েছে। যা ঈদের পরের ৫দিন পর্যন্ত অব্যাহত থাকবে। ঈদের তিন চারদিন আগে এ নৌরুটের বহরে ফেরী যোগ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































