গোয়ালন্দে আ:লীগের নৌকার প্রার্থী কাজী কেরামত আলীর বিশাল মিছিল
- Update Time : ১০:৩২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের শেষ প্রচার-প্রচারনা চলছে জেলার সর্বত্র। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা গোয়ালন্দে বিশাল মিছিল করে আওয়ামীলীগের নৌকার প্রার্থী কাজী কেরামত আলী।
গোয়ালন্দ আনসার ক্লাব এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গোয়ালন্দ বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।
এই মিছিলে নৌকা প্রার্থী কাজী কেরামত আলী ছাড়াও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, সাবেক মেয়র শেখ নিজাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হোসেন শান্তুনু, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বীসহ আওয়ামীলীগ, স্বেচ্ছা সেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
নৌকা প্রতিকের প্রার্থী কাজী কেরামত আলী বলেন, আপনারা নৌকার সাথে বেঈমানি করবেন না, শেখ হাসিনার সাথে বেঈমানী করবেন না। আর মাত্র দুই পর নির্বাচন। এ নির্বাচনে আপনারা সকালে ভোট কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিবেন। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত অবস্থান করবেন। শেখ হাসিনা আমাকে নৌকা দিয়েছে নৌকার মাঝি কিন্তু আপনারা। আজকে আপনাদের উপস্থিতিই প্রমাণ করে আপনারা নৌকা প্রতীক ও শেখ হাসিনার প্রতি কতটা ভালোবাসা রয়েছে। আল্লাহর রহমতে নোকার বিজয় হবেই। শুধু আপনারা পাশে থাকবেন, নৌকায় ভোট দিবেন, তাহলে আর নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































