পদ্মার রেলপথের ট্রেনে যাত্রী হলেন প্রধানমন্ত্রী , অভ্যর্থনা জানালেন এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৭:৫৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩
- / ২২০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা রেল সংযোগ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্য দিয়ে ঢাকায় সঙ্গে রেল নেটওয়ার্ক এ যুক্ত হল আরো চার জেলা। আজ দুপুর পৌনে একটা নাগাদ নতুন রেলপথের উদ্বোধন করা হয়। আজ মঙ্গলবার ১২টা ৫৩ মিনিটে মাওয়া রেল স্টেশনের কাউন্টার থেকে টিকিট কেনেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে মালি গ্রাম রেলস্টেশনে পদ্মাসেতুতে গমনকারী ট্রেনে মাননীয় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। সে সময় সংশ্লিষ্ঠ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।
পাশের কাউন্টার থেকেই টিকিট নেন তার বোন শেখ রেহানা। ১২টা ৫৬ মিনিটে ট্রেনের সামনে এসে সবুজ পতাকা নাড়িয়ে বাঁশি ফু দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার বোন শেখ রেহানা ও রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জের মাওয়া রেল স্টেশন থেকে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংশনের উদ্দেশে ১টায় ট্রেন যাত্রা শুরু করে। পরে ভাঙ্গায় আওয়ামী লীগের সমাবেশে অংশ নেন শেখ হাসিনা।
এদিকে, বাণিজ্যিকভাবে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হতে আরো দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। প্রাথমিকভাবে ঢাকা থেকে রাজশাহী, খুলনা ও বেনাপোলের পথে তিনটি ট্রেন চলাচল করবে। মধুমতি এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































