গোয়ালন্দের পৌরসভার রেলওয়ে কলোনী স্কুলে এমপি কাজী কেরামত আলী’র উঠান বৈঠক অনুষ্ঠিত
- Update Time : ০৯:২৭:১৬ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ২৪৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ডে রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বুধবার সন্ধ্যায় গোয়ালন্দ পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসলাম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তৃতা করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম মোর্তুজা হেলাল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌর সভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলাউদ্দিন মৃধা, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ আসাদ, পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সুনিতা বিশ^াস সহ আওয়ামীলীগ ও তার সহযোগী গঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































