ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীর বসন্তপুরে উপকার ভোগীদের সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:৫৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ১৯৯ Time View
প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করছেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের বসন্তপুরে উপকার ভোগীদের সাথে মতবনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে বসন্তপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের আয়োজনে উদয়পুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বয়স্ক,বিধবা, মাতৃত্বকালীন,প্রতিবন্ধি,অতিদরিদ্র, খাদ্যবান্ধব কর্মসুচি সহ গ্রামীন দুস্থ্য ও অসহায় দরিদ্র পরিবারের উপকারভোগী জনগোষ্ঠি মানুষদের নিয়ে এ মতবিনিৃয় সভা করা হয়।
এ সভায় বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যা মো. জাকির হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী। সে সময় উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী।
প্রধান অতিথি বলেন, শেখ হাসিনাকে কৃষমতায় আনতে আরেকবার যুদ্ধ করতে হবে আমাদের। আর আগামী ২৮ তারিখের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে এটা মামার বাড়ির আবদার ছাড়া আর কিছু নয়। আজ শেখ হাসিনা সরকার দেশের জন্য দেশের জনগনের জন্য যা করেছে তা আর বিগত কোন সরকার করেনি।দেশের উন্নয়নকে ধরে রাখতে শেখ হাসিনা সরকারকে কৃষমতায় আনতে হবে বলে জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ,জেলা পরিষদ সদস্য ইউনুস আলী মোল্লা,বসন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাবেক সভাপতি জিএম আব্দুল মান্নান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আলাউদ্দিন মাস্টার প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































