আলীপুরের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩
- / ২৮৫ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের উপকার ভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে ওই ইউনিয়নের আলাদীপুর স্কুল মাঠে এই সভা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা এবং উপকার ভোগীরা।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, আপনারা যারা উপকারভোগী আছেন তাদের ভাতা আগামীতে শেখ হাসিনা সরকার দ্বিগুন করবে।বস্ক ভাতা,বিধবা ভাতা,মাতৃত্বকালীন ভাতা,প্রতিবন্ধি ভাতা সহ বিভিন্ন ধরনের ভাতা যদি আপনারা বন্ধ করতে না চান তাহলে আওয়ামীলীগ সরকারকে ভোট দিয়ে আবারো নির্বাচিত করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































