দেশের স্বার্থে শেখ হাসিনাকে দরকার- এমপি কাজী কেরামত আলী
- Update Time : ০৭:৪৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ৮৮৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের স্বার্থে শেখ হাসিনাকে দরকার। মনোনয়ন যাকেই দেওয়া হোক আপনারা নৌকায় ভোট দিবেন। নৌকার সাথে কেউ বেইমানি করবেন না। হাট জয়পুর হাটের উন্নয়ন, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করেছে শেখ হাসিনা সরকার।
রবিবার বিকালে বসন্তপুর ইউনিয়নে হাট জয়পুর হাটে শেখ হাসিনার উন্নয়ন সাফল্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এ কথা বলেন।
রবিবার বিকালে বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর হাটে বসন্তপুর ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ ও হাট জয়পুর ব্যবসায়ী সমিতির আয়োজনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আকবর আলী মর্জি, বসন্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরদার, বসন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক মীর্জা মো. ফরিদুজ্জামান হাবিবুল, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন আহম্মেদ, বসন্তপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাবক সভাপতি আব্দুল মান্নান গাজী, সাধারন সম্পাদক কাজী লুৎফর রহমান, বসন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীন ফকির শাফিন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































