ভালো বীজ পাবেন এখন কৃষকরা : রাজবাড়ীতে বীজ প্রত্যয়ন এজেন্সীর উদ্বোধন
- Update Time : ০৮:২২:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩০৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বীজ প্রত্যয়ন অফিসার কার্যালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সীর নব-নির্মিত তিন তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা শহরের শ্রীপুরে এই বীজ প্রত্যয়ন এজেন্সীর উদ্বোধন করেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উদ্বোধন শেষে অফিস প্রাঙ্গনে একটি গাছের চারা রোপন করা হয়।
পড়ে রাজবাড়ী ডিএই হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক কৃষিবিদ এসএম সালাহউদ্দিন এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
জেলা হর্টিকালচার সেন্টারের উপসহকারী উদ্যান কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ মাছিদুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান, সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল মামুন আরজু প্রমূখ।
এছাড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, হর্টিকালচার সেন্টর, উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, বীজ ও সারের ডিলার, খামারী, কৃষকসহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় বীজ ডিলার, খামারী ও কৃষকরা তাদের দাবী দাওয়ার কথা তুলে ধরেন এবং সবাইকে বীজ ক্রয়ের পর পরীক্ষার পরামর্শ দেন। বীজ পরীক্ষার মাধ্যমে ফসলের ফলন বিপর্যয় অনেক কমবে। এতে কৃষকদের ফসলও ভাল উৎপাদন হবে। এই বীজ প্রত্যয়ন এজেন্সীর মাধ্যমে তারা সহ সর্বস্তরের মানুষের উপকৃত হবে বলে মনে করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































