৩ নারীর হাতে ১৮ লাখ টাকা চেক তুলে দিলেন রাজবাড়ীর ডিসি –
- Update Time : ০৮:৫৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১ জুলাই ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ রবিবার তিন জন মৃত কর্মকর্তা-কর্মচারীর স্ত্রীদের হাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ১৮ লক্ষ টাকার সরকারি অনুদানের চেক হস্তান্তর করেন।
সে সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমান উপস্থিত ছিলেন। অনুদানের চেক পেয়ে তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানাগেছে, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান চাকুরিরত অবস্থায় গত ০৭/০১/২০১৫ তারিখে মৃত্যুবরণ করায় তাঁর স্ত্রী নাছিমা বেগমকে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক মোঃ শওকত আলীর কার্যালয়ের গত ০৬/১২/২০১৭ তারিখের ৮৮০ নং স্মারকে প্রেরিত পত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের বরাবরে সুপারিশপত্র প্রেরণ করেন। তদপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২০ জুন ২০১৮ তারিখের ৬৬৮ নং স্মারকে ৫ (পাঁচ) লক্ষ টাকা আর্থিক অনুদান বরাদ্দ করে জেলা প্রশাসককে চেক সংগ্রহ করে অবেদনকারীদের মধ্যে বিতরণ করার জন্য বলা হয়।
অপরদিকে, রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ওয়াহিদুল ইসলাম মোল্লা চাকুরিরত অবস্থায় গত ০২/১০/২০১৭ তারিখে মৃত্যুবরণ করায় তাঁর স্ত্রী মোছাঃ নিলুফা ইয়াসমিনকে এবং কালুখালী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের নলকূপ মেকানিক মোঃ রাকিবুজ্জামান গত ২২/০৪/২০১৪ তারিখে চাকুরিরত অবস্থায় মৃত্যুবরণ করায় তাঁর স্ত্রী মোছাঃ রোকেয়া বেগমকে বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় সরকারি কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত কারণে আর্থিক অনুদান প্রদান নীতিমালা, ২০১৩ অনুযায়ী আর্থিক অনুদান প্রদানের জন্য জেলা প্রশাসক -এর কার্যালয়ের গত ১৪/০১/২০১৮ তারিখের ৪৩ নং স্মারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বরাবরে সুপারিশপত্র প্রেরণ করেন। তদপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৫ জুন ২০১৮ তারিখের ৭৪৮ নং স্মারকে মোছাঃ নিলুফার ইয়াসমীনের অনুকূলে ৮ (আট) লক্ষ টাকা এবং মোছাঃ রোকেয়া বেগমের অনুকূলে ৫ (পাঁচ) লক্ষ টাকা আর্থিক অনুদান বরাদ্দ করে জেলা প্রশাসককে চেক সংগ্রহ করে অবেদনকারীদের মধ্যে বিতরণ করার জন্য বলা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বরাদ্দ আদেশ প্রাপ্তির পর জেলা প্রশাসক তাঁর নিজ অফিসের একজন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কল্যাণ শাখায় প্রেরণ করে চেকসমূহ সংগ্রহ করে আনেন এবং ওই তিনজনের নিকট চেক হস্তান্তর করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































