রাজবাড়ী জেলা আ:লীগ কার্যালয় থেকে বের করা হলো ছাত্রশিবিরের বিক্ষোভ অদম্য জুলাই
- Update Time : ১১:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- / ৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ গণভোটের রায় ও জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে ছাত্রশিবিরের অদম্য জুলাই নামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শবিবার (২৫ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার আয়োজনে পরিত্যাক্ত জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রশিবির।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে এসে শেষ হয়।
পড়ে সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভির ও সাধারন সম্পাদক হাসান মাহমুদ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ নিয়ে তালবাহানা করছে। যা মেনে নেবার মত না। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন সহ গণহত্যার বিচার করতে হবে। তানাহলে দেশের জনগণ আবারও রাজপথে নেমে আসবে। এবং এই বছরের মধ্যে সকল হত্যার বিচার করতে কবে। অন্যথায় আপনাদের অবস্থাও ফ্যাসিস্ট হাসিনার মত হবে।
এরআগে জেলার বিভিন্নস্থান থেকে ছাত্রশিবিরের নেতাকর্মীরা ফেস্টুন হাতে পরিত্যাক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয় এসে জমায়েত হয়।
এ সময় অনেক নেতাকর্মীদের ফেস্টুন হাতে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গন সহ ভবনের দ্বিতীয় তলায় ছবি তুলতে দেখা যায়।
এ বিষয়ে ছাত্রশিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভির বলেন, আমাদের পূর্ব ঘোষনা অনুযায়ী জমায়েতের স্থান ছিল শহরের আজাদী ময়দান। কিন্তু সেখানে বৃক্ষমেলা চলছে এ বিষয়টি জানা ছিল না। বিষয়টি জানার পর নতুন কোনস্থান নির্ধারন করবো সে সময় ছিল না। তাছাড়া নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে বিধায় আজাদী ময়দানের অপর পাশে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল বের করেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































