সড়ক সংস্কার কাজে অবহেলা-কালুখালীতে ওরশ যাত্রীবাহি বাস ও দু’ট্রাক খালে, আহত ২০-
- Update Time : ০৯:৫৫:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে সড়ক দূর্ঘটনায় ওরশ যাত্রীবাহি বাস ও দুইটি ট্রাক খালে পড়ার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় ২০ জন ওরশ যাত্রী আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের জেলার কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় সংলগ্ন এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ফরিদপুরের আটরশি গামী একটি ওরশযাত্রী বাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পরে যায়। একই সময়ে ওই স্থানে আরো দু’টি ট্রাকও উল্টে পরে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের রাজবাড়ী ও পাংশা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, এ সড়ক সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান পর্যাপ্ত সিগ্যানাল ব্যবস্থা ও সিগ্যানালম্যান রাখেনি। যে কারণে রাস্ত কেটে তা সুরু করায় এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনকে ওই অংশ টুকু অত্যান্ত ঝুকির মধ্য দিয়ে পার হতে হয়। আর ঝুকি নিয়ে পার হবার কারণে কোন কোন সময় যাত্রীবাহি বাস ও পন্যবাহি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাল গুলোতে গিয়ে পরে। বিষয়টি নিয়ে যানবাহন চালক ও স্থানীয়রা কথা বললেও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মচারীরা তাকে কর্ণপাত করছেন না।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































