“শিশু হোক স্বাধীন” – কবি মোঃ আলাউল হক বিশ্বাস খোকন –
- Update Time : ০৯:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
ফুট ফুটে নিঃষ্পাপ শিশুর হাসি,
দেখে অপলক সকলেই ভালোবাসি।
শিশু অবুঝ, অভয় দুরন্তপনায়,
নেই শেষ তার আকাশের চাঁদ, তাও বায়নায়।
শিশুর একটি ¯িœগ্ধ হাসি,
শত কষ্টে মায়ের খুশি।
একান্ত মনে অবোধ শিশু পেয়ে নির্জন,
মিথ্যা লোভ দেখিয়ে করছে ধর্ষণ।
এরা বর্বর পশু, কোন মাত্রার পাপিষ্ঠ,
খুনি, সমাজের কিট, মানুষের বিবেক রুষ্ঠ।
প্রতিদিন, টেলিভিশন পত্রিকার পাতায় পাতায়,
মেতেছে পাপিষ্ঠরা ধর্ষণ উত্তর হত্যায়।
সমাজের অভিসাপ, ঘৃণিত অন্যায় দেখে,
মুখ বুঝে রাখছে সব ঢেঁকে।
বালাই আপদ যাবেই চলে,
একদিন চুপিসারে না বলে।
বিচারকের আসনে তাহার,
যৌক্তিক স্বাক্ষীবিনা হয়না বিচার।
আর হবেনা ক্ষমা,
দাড়াও উঠে বীর জনতা, রক্তমাখা।
অনেক বেরেছে বার বারন্ত,
দূর্বৃত্তের নেই কোন ক্ষ্যান্ত।
তাকিয়ে সব ফেসবুকে,
কিশোর ছাত্র জনতা নত মুখ সরাও,
সামনে বাধা যানজট,
খোলা আকাশ, খোলা জানালায় তাকাও।
বেরিয়ে আস ফেসবুক থেকে,
কিশোর ছাত্র জনতা।
অত্যাচারিদের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী নেতা।
বর্বর পশু সমাজের ঘৃণিত কিট, এদের বিরুদ্ধে,
বাসযোগ্য করতে নৈতিকতা পুনঃউদ্ধারে চল যাই যুদ্ধে।
নিজ ভুমে অসহায় পরাধীন,
চাই অভয় দেশ, শিশু হোক স্বাধীন।
- কবি মোঃ আলাউল হক বিশ্বাস খোকন
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































