রাজবাড়ী সরকারী কলেজের নবাগত অধ্যক্ষকে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হলো ফুলেল শুভেচ্ছা –
- Update Time : ০৯:২৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
- / ৬১ Time View
ইামরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী কলেজের নবাগত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ওই শুভেচ্ছা জানানো হয়।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, সদর থানা ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুর ইসলাম বাধন, যুগ্ন- সাধারণ সম্পাদক রাসেল বাপ্পি ও আলাল, স্কুল বিষয়ক সম্পাদক এবং কলেজ ছাত্রলীগের রাহাত শেখ, মিরাজ, রায়হান, মিজান, সম্রাট, হাসিব,কষ্ট রাব্বি প্রমুখ।
জানাগেছে, প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের চরকাঁচরন্দ গ্রামের আব্দুল কাদের বিশ্বাসের ছেলে। দাম্পত্য জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের বাবা এবং তিনি ১৩ বিসিএস (শিক্ষা) ক্যাডার হিসেবে কর্মজীবনে প্রবেশ করেন। রাজবাড়ীতে যোগদানের পূর্বে খুলনা সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ হিসেবে ছিলেন। অপরদিকে, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমানকে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক (বাংলা) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করা হয়েছে।
জানাগেছে, চলতি বছরের গত ১৭ জুলাই বাংলাদেশ সচিবালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী কলেজ-২ শাখার উপ-সচিব (প্রতিকল্প) আবু কায়সার খান স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমানকে ঢাকার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধ্যাপক (বাংলা) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলী করেন। সেই সাথে খুলনা’র সরকারী হাজী মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অধ্যাপক (মনোবিজ্ঞান) প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমানকে রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ হিসেবে বদলী করা হয়।
নতুন যোদানকৃত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এটা তার নিজের জেলা আর এ জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠে তিনি সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত হতে পেরে অনেক আনন্দিত। তাছাড়া তিনি এ কলজে লেখা পড়া করেছেন। সবারই ইচ্ছা থাকে প্রতিষ্ঠানের সর্বোচ্চস্থানে পদায়নের, আজ রাজবাড়ী সরকারী কলেজে যোগদানের মাধ্যমে তার সে ইচ্ছা পুরন হয়েছে। কলেজে শিক্ষার পরিবেশ ভাল ও শিক্ষার মান বাড়াতে কলেজের বর্তমান অবস্থা পর্যবেক্ষন করে কর্ম পরিকল্পনা করবেন। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে জেলাবাসীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের সহযোগীতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































