রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ দম্পত্তি গ্রেপ্তার –
- Update Time : ০৪:৫৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ভকেশনাল রোডের একটি ভাড়া বাসা থেকে ১৫ কেজি গাঁজাসহ এক দম্পত্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলা শহরের লোকসেড এলাকার মৃত মোস্তফা সেখের ছেলে সাকিল শেখ (২৪) এবং সাকিলের স্ত্রী কাজলী বেগম (২২)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান জানান, আজ মঙ্গলবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের ভকেশনাল রোডে অবস্থিত এনামুলের বাড়ীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় ওই বাড়ীর ভাড়াটিয়া সাকিল সেখের ঘর থেকে বস্তা বন্দি অবস্থায় তারা ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। সেই সাথে সাকিল ও তার স্ত্রী কাজলীকে গ্রেপ্তার করেন।সাকিলের বিরুদ্ধে আরো ৪/৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানাগেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































