রাজবাড়ী জেলা শহরের ধুনচিতে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী ও তার বোন জখম –
- Update Time : ০৭:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অগাস্ট ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ধুনচি গ্রামে চাহিদা মাফিক যৌতুক না দেয়ায় স্বামীর ধারলো অস্ত্রের আঘোতে স্ত্রী ও তার বোন জখম হয়েছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী থানায় স্বামী নাম রফিকুল ইমলাম (৩৫) কে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল লক্ষিপুর জেলার রায়পুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। বর্তমানে সে রাজধানী ঢাকার পূর্ব রামপুর প্রেমের গলি এলাকায় বসবাস করেন।
আহতরা হলো, রফিকুলের স্ত্রী অপি (৩২ এবং অপি’র মেজো বোন নাজমা (৩৮)।
জানাগেছে, দেড় লাখ টাকা যৌতুক না দেবার কারণে অপিকে বড় বোন রাফিজা খাতুনের রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ধুনচি গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয় রফিকুল। গত সোমবার বিকালে রফিকুল রাফিজা খাতুনের বাড়ীতে আসে। সে সময় স্বামী-স্ত্রী উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল অপিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। অপি’র চিৎকারে তার মেজো বোন নাজমা এগিয়ে আসলে রফিকুল তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। মারাতœক আহত অবস্থায় আহত দু’বোনকে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে তারা ওই হাসপাতালেই চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় গত মঙ্গলবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































