রাজবাড়ীর ৪ উপজেলার আঃলীগের মনোনয়ন পেলেন শফি, আরুজ, কালাম, নুরুল ইসলাম –
- Update Time : ১০:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৪৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম
তৃতীয় দফায় আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে রাজবাড়ীর ৪ টি উপজেলার ২ টিতে নতুন প্রার্থী ঘোষনা করেছে ক্ষমতাশীন আওয়ামীলীগ।
গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনে উপজেলা রয়েছে ৫টি। যার ৪ টিতে নির্বাচন হবে আগামী ২৪ মার্চ। উপজেলা চারটি হলো, রাজবাড়ী সদর, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও পাংশা। এছাড়া জেলার কালুখালী উপজেলা পরিষদ নির্বাচন অন্য ধাপে অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে রাজবাড়ী সদর উপজেলায় পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফি, গোয়ালন্দে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারমান এবিএম নুরুল ইসলাম, পাংশায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল মোর্শেদ আরুজ এবং বালিয়াকান্দিতে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে চুড়ান্ত করা হয়েছে।
নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাশীন আওয়ামীলীগ প্রার্থীতা নিয়ে সরগরম থাকলেউ এখন পর্যন্ত নিশ্চুপ অন্যান্য বৃহৎ রাজনৈতিক দল গুলো। তবে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা মাঠে রয়েছেন।
এদিকে উপজেলা পরিষদ নির্বাচনে জেলার কোন উপজেলাতে নির্বাচনে অংশ গ্রহন নিয়ে আলোচনায় নাই বড় রাজনৈতিক দল বিএনপি
জানাগেছে, রিটানিং অফিসার ও সহকারী রিটানিং অফিসারের কাছ থেকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়পত্র সংগ্রহের শেষ তারিখ ২৬ ফেব্রুয়ারী। বাছাই ২৮ ফেব্রুয়ারী এবং মনোনয়পত্র প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































