রাজবাড়ীর মুলঘরে র্যাবের অভিযান ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সোহান গ্রেপ্তার –
- Update Time : ০৯:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার রাতে রাজবাড়ী জেলার মূলঘর ইউনিয়নের এড়েন্ডা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ সোহান মোল্লা (১৯) গ্রেপ্তার করা হয়। সোহান রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের এড়েন্ডা গ্রামের আফছার মোল্লার ছেলে। তাকে ২০ পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ইয়াবা বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আসামীকে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































