রাজবাড়ীর মিজানপুরে খড়ের গাদায় ফের আগুন, ৩০ হাজার টাকা ক্ষতি –
- Update Time : ০৯:১৪:২৮ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮
- / ৫৯ Time View
রুবেলুর/আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে একই রাতে ৬টি বাড়ীর খরের গাদায় আগুন দেবার ঘটনার দুই যেতে না যেতেই আবারো আরেকটি বাড়ীর খড়ের গাদায় আগুন দিয়েছে দূর্বৃত্তরা।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর এলাকার নজের আলী বিশ্বাসের খড়ের গাদায় এ অগ্নি সংযোগ করা হয়েছে। এতে তার ১০ বিঘা জমির খড় ও কেনা ৩০ হাজার টাকার খড় পুড়ে গিয়েছে।
ক্ষতিগ্রস্থ নজের আলী বিশ্বাস জানান, রাতের আধারে কেবা কারা তাদের খড়ের গাদায় আগুন দিয়েছে তা তিনি জানেন না। রাতে হঠাৎ আগুন দেখে তাদের ঘুম ভেঙ্গে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করেন কিন্তু ততক্ষনে খড় প্রায় পুড়ে গেছে। খড় পুড়ানোয় তার অনেক ক্ষতি হয়েছে। কারণ এ খড় দিয়ে তিনি ১০ টি গরুর খবার ব্যবস্থা হিসেবে রেখেছিলেন। বর্তমান সময়ে মানুষের খাবারের চেয়ে গবাদিপশুর খাবার পাওয়া কষ্টকর। তাছাড়া আল্লাহর অশেষ রহমত যে, তার ওই খড়ের গাদার উপর ছিল পল্লী বিদ্যুৎ এর মেইন লাইন। যদি বিদ্যুৎ এর তারে আগুন লাগতো তাহলে সবশেষ। এছাড়া গত বৃহস্পতিবার রাতে তার গ্রামে একই ভাবে আরো ৬টি বাড়ীর খড়ের গাদায় আগুন দেবার ঘটনা ঘটেছে। এ জন্য তিনি প্রশাসনের সহযোগীতা চেয়েছেন এবং দোষীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শ্বাস্তির দাবী জানান।
উল্লেখ, চলতি মাসের ১৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ওই এলাকার ৬টি বাড়ীর খড়ের গাদায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































