রাজবাড়ীর জেলা প্রশাসনের পক্ষ থেকে আবু দাইয়ান জাহাঙ্গীরের বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সুপার আবু দাইয়ান জাহাঙ্গীরের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ছাদেকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসনের সহকারী কমিশনারবৃন্দ, সহকারী প্রোগ্রামার, প্রশাসনিক কর্মকর্তাসহ সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, বিদায়ী অফিস সুপার আবু দাইয়ান জাহাংগীর, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী মোঃ মকবুল হোসেন খান, সিএ-কাম-উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী মোঃ রফিকুল ইসলাম এবং অফিস সহকারী বাসুদেব কুমার সরকার। বক্তারাসহ আবু দাইয়ান জাহাংগীর এর ভুয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে আবু দাইয়ানকে জেলা প্রশাসনের পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা ও বিভিন্ন উপকার সামগ্রী এবং ক্রেস্ট উপহার দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































