রাজবাড়ীর চন্দনীতে আওয়ামীলীগ নেতাসহ ৩ জনকে মারপিট –
- Update Time : ০৯:৩০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদগা’র মাঠ প্রস্তুত করা নিয়ে বিরোধের জের ধরে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আওয়ামীলীগের সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেনসহ ৩ জনকে বেধড়ক মারপিট করা হয়েছে। আহত এক জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গত সোমবার দুপুরে রাজবাড়ী থানায় ৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী ও আকরামের ভাতিজা আনোয়ার হোসেন জানান, গত শুক্রবার সকালে চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি ঈদগা মাঠের কাজ করছিলেন তিনি ও আকরাম। ওই কাজ করার সময় স্থানীয় মৃত অখিল উদ্দিনের ছেলে এজাজুল হকের কথাকাটাকাটি হয়। ওই ঘটনার পর বিকালের দিকে আকরাম ও তিনি স্থানীয় মসজিদের কাছে পৌছলে একদল দূর্বৃত্ত তাদের ঘিরে ধরে এবং বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে আকরামের ভাগিনা এনামুল হক এনাম তাদের রক্ষা করতে এগিয়ে আসলে তাকেও দূর্বৃত্তরা মারপিট করে। তাদের চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এনামকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, বিএনপি নেতা একেএম শফিউদ্দিন আহম্মেদ কাশেম এবং আওয়ামীলীগ নেতা আকরাম হোসেনকে মারপিটের ঘটনায় রাজবাড়ী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। উভয় মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































