রাজবাড়ীর আলাদীপুরে অগ্রণী এজেন্ট ব্যাংক কার্যালয়ে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ –
- Update Time : ০৯:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮
- / ৪৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
অগ্রণী ব্যাংকের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে থাকা এজেন্ট ব্যাংক কার্যালয়ে দূর্বৃত্তরা হামলার ঘটনায় আজ সোমবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় জেলা শহরের লক্ষিকোল হরিসভা গ্রামের খোরশেদ আলমের ছেলে আরিফ শেখ, আলাদীপুর গ্রামের হাসেম কাজীর ছেলে মোখলেস কাজী ও মঞ্জু কাজী, একই গ্রামের মমিন মোল্লার ছেলে রুস্তম মোল্লা, ইন্দ্রনারায়নপুর গ্রামের মান্নান মোল্লা ছেলে ইয়াছিন মোল্লাসহ অজ্ঞাত নামা আরো ৭/৮ জন। তবে পুলিশ আরিফ সেখ ও ইয়াছিন মোল্লাকে গ্রেপ্তার করেছে।
মামলার বাদী এবং অগ্রণী এজেন্ট ব্যাংকের পরিচালক খালেক দেওয়ান ওই মামলায় উল্লেখ করেছেন, আসামিরা তার ব্যাংক কার্যালয়ে অনধিকার প্রবেশ করে ক্যাশ কাউন্টারের টেবিল, চেয়ার, কাঁচের গ্লাস ভাংচুর করে। সেই সাথে ক্যাশ বাক্স থেকে সাত লাখ টাকা নিয়ে। সেই সাথে তাকে (খালেক দেওয়ান) এবং ব্যাংকে অবস্থান করা তার ছোট ভাই রাশেদ দেওয়ানকে বেধড়ক মারপিট করে। সে সময় তারা চিৎকার করলে আসামিরা চলে যায়। তবে স্থানীয়রা হাতেনাতে আরিফ সেখকে আটকের পর উত্তম-মাধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনছের আলী জানান, আজ দুপুরে ওই মামলার ৫ নং আসামি ইয়াছিন মোল্লাকে তার নিজ বাড়ীর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































