রাজবাড়ীতে ২ যুবককে কুপিয়ে জখমের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ –
- Update Time : ০৮:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা শহরের বিনোদপুর এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ইনছান আলী ও আলামিন নামে দুই জন যুবক আহত হবার ঘটনায় রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১৪ টি মামলার আসামি শিমুলসহ ১১ জনকে আসামি করা হয়েছে। পুলিশ ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে জেলা শহরের বিনোদপুর নতুন মসজিদ এলাকায় ওই ঘটনা ঘটে। মূলত সদর উপজেলার মাছেঘাটা এলাকা কেন্দ্রীক গড়ে উঠা বিবাদমান দু’টি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। যার অংশ হিসেবে প্রতিপক্ষের লোকজন প্রথমে জেলা শহরের কলেজপাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে ইনছান আলী (৩০) কে এবং পরে মোক্তার হোসেনের ছেলে আলামিন (২৫) কে কুপিয়ে জখম করে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তবে ইনছানের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরো বলেন, আহত ইনছান আলীর বিরুদ্ধে ৮টি এবং প্রতিপক্ষের প্রধান শিমুলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।
এ ঘটনায় ইনছানের বাবা বাদী হয়ে শিমুলকে প্রধান আসামি করে ১১ জনকে চিহ্নিত করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মামলার আসামি নাসু ও তানভীরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































