রাজবাড়ীতে মেয়েকে ধর্ষণের দায়ে বাবা’র যাবজ্জীবন কারাদন্ড, নেতার ছেলে সুমন খালাস-
- Update Time : ০৯:০৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে তৃতীয় শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১১) কে ধর্ষণের দায়ে ওই ছাত্রীর বাবা (৩৫) কে যাবজ্জীবন করাদন্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম করাদন্ড প্রদান করেছে আদালত। সেই সাথে এ মামলার চার্জশীটভুক্ত অপর আসামি এক নেতার ছেলে সুমন মিয়া (২৮) –এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
গত সোমবার বিকালে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের শারমিন নিগার ওই দন্ডাদেশ প্রদান করেন। সুমন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মুরারীপুর গ্রামের আহসান উল্লা’র ছোট ছেলে।
ওই ছাত্রীর নানা জানান, বিয়ের পর থেকেই তার বাড়ীতে ঘর তুলে জামাতা বসবাস করছে। যদিও এ ধর্ষণের ঘটনার আড়াই বছর আগে তার মেয়ে মারা যায়। এর পর থেকেই ওই স্কুল ছাত্রী নাতনিকে নিয়ে তার বাবা ওই ঘরে বসবাস করতো। এক বছর আগে তার নাতনিকে তার বাবা জোরপূর্বক ধর্ষন করে। এর পর থেকে মাঝে মধ্যেই সে তার মেয়েকে ধর্ষন করতো। ওই ধর্ষণের সাথে যুক্ত হয় বৃত্ত ও প্রভাবশালী সুমন। সে মাঝে মাঝে ওই বাড়ীতে এতে জোরপূর্বক তার নাতনিকে ধর্ষণ করতো। সর্বশেষ গত ২০১৭ সালের ১ নভেম্বর বিকালে সুমন এবং একই বছরের ৬ নভেম্বর রাতে মেয়েটির বাবা ধর্ষণ করে। মেয়েটি তার বাবা এবং সুমনের নির্যাতনের বিষয়টি মামলার বাদী নানিকে জানায়। আর বাদী তা তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহিত করে। শিক্ষকরা বিষয়টি মহিলা পরিষদের নেত্রীদের অবহিত করে। যার ফলশ্রুতিতে একই বছরের ৮ নভেম্বর রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মেয়েটির বাবা ও নেতার ছেলে সুমনকে পুলিশ গ্রেপ্তার করে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা ও তৎকালিন রাজবাড়ী থানার ওসি (তদন্ত) এবং বর্তমান জেলা গোয়েন্দা শাখার ওসি কামাল হোসেন ভুইয়া জানান, নিবির তদন্ত শেষে ২০১৮ সালের ৩১ জানুয়ারী তিনি মেয়েটির বাবা ও আঃলীগ নেতার ছেলে সুমনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































