ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই মাদক ব্যবসায়ী রানা ও রহিমের কারাদন্ড –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ভ্রাম্যমান আদালতে দুই জন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাজিব মিনা জানান, রাজবাড়ীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট তৌহিদুল ইসলাম ও সাদিয়া শাহনাজ খানমের নেতৃত্বে মাদক বিরোধী টাস্ক ফোর্সের সদস্যরা গত রবিবার রাতে জেলা শহরের ভবানীপুর ও নতুন বাজার এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে মোঃ মাসুদ রানা (৩৫) কে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এবং চরলক্ষীপুর গ্রামের মোঃ সামাদ শেখের ছেলে রহিম শেখ (২৩) কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। পরে আদালত মোঃ মাসুদ রানা নয় মাসের এবং রহিম শেখকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































