রাজবাড়ীতে বিসিক ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের মাঝে ১৬ লাখ টাকার চেক হস্তান্তর –
- Update Time : ১০:২৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ৭১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ১৪ জন বিসিক মাইক্রো শিল্প উদ্যোক্তার মাঝে ১৬ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী বিসিক শিল্প সহায়ক কেন্দ্র ও শিল্প নগরী কার্যালয় প্রাঙ্গনে এ চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ীর বিসিক শিল্প সহায়ক কেন্দ্র ও শিল্প নগরীর এজিএম এসএম এবাদুল হক, এসএনসিআইএফ কার্যালয়ের সহকারী সম্প্রসারণ কর্মকর্তা ফেরদৌসি প্রমূখ।
রাজবাড়ীর বিসিক শিল্প সহায়ক কেন্দ্র ও শিল্প নগরীর এজিএম এসএম এবাদুল হক জানান, বিসিকের পক্ষ থেকে ১৪ জন বিসিক মাইক্রো শিল্প উদ্দ্যোক্তার মাঝে ১৬ লক্ষ টাকার চেক বিতরণ করেছেন তাদের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে। এ সময় দুই জন উদ্দ্যোক্তাকে ২ লক্ষ করে ৪ লক্ষ ও বাঁকী ১২ জনকে ১ লক্ষ করে মোট ১৬ টাকা দেয়া হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়

















































































































