রাজবাড়ীতে বাঁধনের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
- / ৪৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” -এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন” এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিটের আয়োজনে রাজবাড়ী সরকারী কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় অংশ গ্রহন করেন, রাজবাড়ী সরকারী কলেজ বাঁধন ইউনিট, ফরিদপুর রাজেন্দ্র কলেজ ইউনিট, কুষ্টিয়া সরকারী কলেজ ইউনিট, ঝিনাইদাহ কেসি কলেজ ইউনিট ও মাগুরা হোসেন শহীদ সোহরায়ার্দী কলেজ পরিবার ও চুয়াডাঙ্গা সরকারী কলেজ পরিবার। এতে ট্রেইনার হিসেবে ছিলেন, বাঁধন কেন্দ্রীয় পরিষদের সাধারন সম্পাদক মোঃ রাজু আহমেদ।
দিনব্যাপী কর্মশালার আলোচনা সভায় রাজবাড়ী সরকারী কলেজ ইউনিটের সভাপতি আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজ শিক্ষক পরিষদেও সম্পাদক সরোয়ার মোর্শেদ খান, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, রসায়ন বিভাগের প্রভাষক মেহেদী হাসান, সোনালী ব্যাংক লিমিটেড রাজবাড়ী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ নজরুল ইসলাম প্রমূখ।
কর্মশালায় বাঁধনের কিভাবে প্রতিষ্ঠালাভ, লক্ষ, উদ্দেশ্যে, রক্তদানে উপকারীতা-অপকারীতা, গ্রুপিং সর্ম্পকে স্বচ্ছ ধারনা ইত্যাদি বিষয়ে কর্মশালায় অংশ গ্রহনকারীদেরকে জানানো হয় এবং নিজে রক্ত দিবো ও সবাইকে রক্তদানে উৎসাহিত করবো এই লক্ষ্যে কাজ করতে অনুরোধ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































