রাজবাড়ীতে নবম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপিড়নের অভিযোগ ॥ শ্রমিক গ্রেপ্তার –
- Update Time : ১০:২১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নবম শ্রেণীতে পড়–য়া এক ছাত্রী (১৪) কে যৌন নিপিড়নের অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে আজ রবিবার দুপুরে রাজবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ মামলার আসামি ও রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বাগমারা গ্রামের মৃত আব্দুল গফুর সরদারের নির্মানাধিন বিদ্যুতের সাব ষ্টেশনের শ্রমিক ছেলে নজর আলী সরদার ওরফে নজর মওলা (৪৫) কে গ্রেপ্তার করেছে। নজর মওলার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।
মামলার বাদী ওই ছাত্রীর বাবা জানিয়েছেন, গত শুক্রবার সকালে তার বাড়ী একটি ছাগলের বাচ্চা নজর মওলার মশুর ক্ষেতে যায়। ওই সময় নজর মওলা ছাগলের বাচ্চাটি ধরে নিয়ে তার বাড়ীতে বেঁধে রাখে। একই দিন বিকালে তার মেয়ে নজর মওলার বাড়ীতে যায় ওই ছাগলের বাচ্চা আনতে। সে সময় ওই বাড়ীতে অন্য কেউ না থাকার সুযোগে নজর মওলা মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার পাশাপাশি ধর্ষণের লক্ষে বসত ঘরের মধ্যে নিয়ে যাবার চেষ্টায় লিপ্ত হয়। ওই সময় মেয়ে চিৎকার করে কান্নার পাশাপাশি ধস্তাধস্তি করে কোন রকমে মুক্তি পেয়ে বাড়ীতে এসে ঘটনা বলে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনসের আলী বলেন, ইতোমধ্যেই নজর মওলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে আদালতে ওই ছাত্রীর বক্তব্যও রেকর্ড করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































